গোপালগঞ্জ হামলার নেপথ্যে ‘ডেভিল রানী’: অভিযোগ সোহেল তাজের।
পোস্টে সোহেল তাজ লেখেন, “আমি মনে করি, ১৬ জুলাই গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার প্রকৃত লক্ষ্য ছিল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিচ্ছেন—এমন ছাত্রদের হত্যা করা। এ ঘটনায় আমি অবাক হব না যদি এই নির্দেশ ডেভিল রানী নিজেই দিয়ে থাকেন।”
সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, “খুন, গুম, গণহত্যা, দমন-পীড়ন, দুর্নীতি আর গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, তাতে ছাত্র-জনতার ধাক্কা খেয়ে পালিয়ে গিয়ে এখন আবার দেশের বিরুদ্ধে চক্রান্ত চলছে। গোপালগঞ্জ মডেল সারা দেশে ছড়িয়ে দেওয়ার ছক কষা হচ্ছে।”
এদিকে, বুধবার গোপালগঞ্জে ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে অংশ নিতে গেলে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা হয়। এতে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বহু সাধারণ মানুষ, পুলিশ এবং সাংবাদিকও। সংঘর্ষের পর জেলাজুড়ে জারি করা হয় কারফিউ, বন্ধ রাখা হয় ইন্টারনেট সংযোগ। পরিস্থিতি এখনো থমথমে।
সোহেল তাজ বলেন, “এ হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা সুপরিকল্পিত সন্ত্রাসী আক্রমণ। প্রশাসনের নির্লিপ্ত ভূমিকা এই ষড়যন্ত্রকে আরও গভীর করেছে। আমি অবিলম্বে ঘটনার তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানাই।”
মতামত দিন