গোপালগঞ্জে হামলার প্রতিবাদে শাহবাগে এনসিপির অবরোধ।
বুধবার (১৬ জুলাই) বিকাল সোয়া ৫টার দিকে অবরোধ শুরু হয়।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, গোপালগঞ্জে শান্তিপূর্ণ কর্মসূচিতে প্রশাসনের উপস্থিতিতেই এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এ বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুকী বলেন, “আজ গোপালগঞ্জে আমাদের সহযোদ্ধাদের রক্ত ঝরেছে প্রশাসনের নীরবতা ও ব্যর্থতার কারণে।আমরা এর জবাব চাই। সেই দাবিতেই শাহবাগ অবরুদ্ধ করেছি।”
উল্লেখ্য, বুধবার দুপুরে এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে ককটেল হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এনসিপির দাবি, ছাত্রলীগ কর্মীরাই হামলার নেতৃত্ব দেয়। ঘটনার পর গোপালগঞ্জে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারই পরিপ্রেক্ষিতে ঢাকায় এই তাৎক্ষণিক অবরোধ পালিত হচ্ছে।
মতামত দিন