রাজনীতি
ছবি: সংগৃহীত

তারেক ও জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ক্যালিফোর্নিয়ায় বিএনপির তাৎক্ষণিক বিক্ষোভ।

নিজস্ব প্রতিবেদকঃ

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি ও অবমাননার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া শাখা বিএনপি তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ করেছে।

সোমবার (১৪ জুলাই) স্থানীয় সময় রাত ৯টায় ক্যালিফোর্নিয়া বিএনপির কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান। বক্তারা অভিযোগ করেন, একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে বিএনপির নেতৃত্বকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে।

সভাপতির বক্তব্যে শিপলু বলেন, “তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র হয়েছে, ভবিষ্যতেও হবে। কিন্তু আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আমরা বারবার উঠে দাঁড়িয়েছি, এবারও দাঁড়াব।”

সাধারণ সম্পাদক ওয়াহিদ রহমান বলেন, “একটি মহল গুজব ছড়িয়ে কটূক্তির মাধ্যমে তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের ক্ষমা চাইতে হবে।”

এছাড়াও বক্তব্য রাখেন সহসভাপতি আফজাল হোসেন সিকদার, শাহাদাত হোসেন শাহিন, যুগ্ম সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন জেবুল, ফারুক হাওলাদার, মোয়াজ্জেম হোসেন রাসেল, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন তরুণ, প্রচার সম্পাদক এফ মহান জন, দপ্তর সম্পাদক মহিউদ্দিন বাবর, আন্তর্জাতিকবিষয়ক সহ-সম্পাদক সার্জিল বিন ইউসুফ এবং কার্যনির্বাহী সদস্য ওমর ফারুক টিটু।

নেতারা বলেন, যতই অপপ্রচার হোক, বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম অব্যাহত রাখবে।

মতামত দিন