“বিএনপিকে হেয় করতে কুচক্রী মহলের অপচেষ্টা চলছে” :অভিযোগ মনির খানের।
মনির খান বলেন, “বিএনপি এখন সরকারে নেই, কিন্তু তারপরও একটি চক্র দলটির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে উস্কানিমূলক স্লোগান ও বক্তব্য ছড়াচ্ছে। এটি অত্যন্ত দুঃখজনক।”
ফেসবুক পোস্টে বর্তমান দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন এই সংগীতশিল্পী। তিনি লেখেন, “দেশে এখন খুন-ধর্ষণের মতো অপরাধ বেড়েই চলেছে। দুষ্কৃতকারীরা সুযোগ নিচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে—এ কথা বলার অপেক্ষা রাখে না।”
সরকারের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে মনির খান বলেন, “অপরাধী যারাই হোক, তারা আইনের ঊর্ধ্বে নয়। তাদের বিচারের আওতায় আনাই সরকারের দায়িত্ব।”
সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি আরও লেখেন, “যখন সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার থাকে না, তখন জনগণের শক্তি দুর্বল হয়, আর দুঃসাহসী হয়ে ওঠে দুবৃত্তরা। জনগণের প্রত্যাশা—একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার আসুক, যারা সকলের নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করবে।”
মনির খানের এই বক্তব্য বিএনপির রাজনীতির প্রতি তার সম্পৃক্ততা এবং দেশের চলমান পরিস্থিতি নিয়ে তার দৃষ্টিভঙ্গিরই প্রকাশ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

মতামত দিন