রাজনীতি
ছবি: সংগৃহীত

‘নৌকা’ আপাতত থাকছে,শাপলা থাকছে না: নির্বাচন কমিশনার মাছউদ।

নিজস্ব প্রতিবেদকঃ

নির্বাচনী প্রতীকের তালিকা থেকে আপাতত ‘নৌকা’ প্রতীক বাদ দেওয়া হচ্ছে না এবং ‘শাপলা’ প্রতীক এখনই যুক্ত হচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

রোববার (১৩ জুলাই) বিকেলে সাংবাদিকদের তিনি বলেন, “আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত এবং রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলেও নির্বাচন কমিশনের সংরক্ষিত প্রতীক তালিকা থেকে ‘নৌকা’ বাদ দেওয়া হয়নি।

প্রতিটি নিবন্ধিত দলের জন্য একটি প্রতীক বরাদ্দ থাকে, তা ইসির হেফাজতে সংরক্ষিত থাকে।  কোনো দলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত প্রতীক বাতিলের সুযোগ নেই।”

‘শাপলা’ প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যেহেতু এখনো নিবন্ধিত দল নয় এবং ইসির তালিকায় ‘শাপলা’ প্রতীক নেই, তাই এই মুহূর্তে তা অন্তর্ভুক্ত হচ্ছে না। তবে দলটি নিবন্ধন পেলে পরে কমিশন এটি পর্যালোচনা করে দেখবে।”

এর আগে রোববার সকাল ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করতে নির্বাচন ভবনে যান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।

বৈঠক শেষে সাংবাদিকদের নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা শাপলা প্রতীক পেতে চাই। যদি কমিশন তা না দেয়, তাহলে আমরা রাজনৈতিকভাবে লড়াই করবো।”

মতামত দিন