শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করতে হবে বিএনপিকেঃ হেফাজতে ইসলাম।
বিবৃতিতে হেফাজতের শীর্ষ নেতারা বলেন, এই হত্যাকাণ্ড গোটা জাতিকে হতবাক করেছে। এটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে ওঠা চাঁদাবাজির সংস্কৃতিরই বহিঃপ্রকাশ। তারা বলেন, “যদি পুলিশ প্রশাসনে মৌলিক সংস্কার না আনা হয়, আর রাজনৈতিক দলগুলো তাদের অঙ্গসংগঠন নিয়ন্ত্রণে না রাখে—তাহলে এ ধরনের ঘটনা বন্ধ হবে না।”
বিএনপির উদ্দেশে বিবৃতিতে বলা হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বিএনপিকে অবিলম্বে চাঁদাবাজি, দলীয় সহিংসতা ও অপতৎপরতা বন্ধ করতে হবে। এক্ষেত্রে দলের অঙ্গসংগঠনগুলোকে কঠোরভাবে নিয়ন্ত্রণে আনার আহ্বান জানানো হয়।
অন্তর্বর্তী সরকারের প্রতিও হেফাজত কঠোর বার্তা দিয়েছে। তারা বলেছে, “আইনশৃঙ্খলা বাহিনীতে যারা আগের ফ্যাসিবাদী শাসনের দোসর হিসেবে কাজ করেছে, তাদের অপসারণ করে নতুন নিয়োগ দিতে হবে। নয়তো সরকারও দায় এড়াতে পারবে না।”
নেতারা আরও বলেন, “গত বছরের জুলাই মাসে দেশের জনগণ ও ছাত্রসমাজ যেভাবে দুর্বৃত্তায়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, এবারও সেই বিপ্লবী শক্তিকে সক্রিয় হতে হবে। এই নতুন প্রজন্মই আগামী বাংলাদেশের রূপকার। যারা তাদের কণ্ঠকে অবজ্ঞা করবে, ইতিহাস তাদের ক্ষমা করবে না।”
হেফাজত নেতারা রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে বলেন, “নতুন বাংলাদেশের বাস্তবতায় টিকে থাকতে হলে মানবিক, স্বচ্ছ ও সুস্থ রাজনৈতিক চর্চার কোনো বিকল্প নেই।”
মতামত দিন