রাজনীতি
ছবি: সংগৃহীত

ইসি জানালেন শাপলা প্রতীক তফসিলে না রাখার কারণ।

নিজস্ব প্রতিবেদক:

নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে ‘শাপলা’ প্রতীক না রাখার পেছনে কারণ ব্যাখ্যা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১০ জুলাই) অষ্টম কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি জানান, ‘শাপলা প্রতীক চেয়ে দুটি রাজনৈতিক দল আবেদন করেছিল— ১৭ এপ্রিল নাগরিক ঐক্য এবং ২২ জুন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সবদিক বিবেচনা করে এবার শাপলাকে প্রতীকের তালিকায় রাখা হয়নি। তবে একে বাতিলও করা হয়নি।’

ইসি সূত্র জানায়, সম্প্রতি নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৫১টি প্রতীক বরাদ্দ থাকবে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য, আর বাকিগুলো নতুন নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য।

এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার আবদুর রহমান বলেন, “শাপলা প্রতীক বাতিল করা হয়নি, কারণ এটি আগে থেকেই তালিকাভুক্ত ছিল না। এটি আমাদের জাতীয় প্রতীক হিসেবে ব্যবহৃত হওয়ায়, একে নির্বাচনী প্রতীক হিসেবে যুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি বাস্তবায়িত হলে ভবিষ্যতে কোনো দল বা প্রার্থী ‘শাপলা’ প্রতীক পাবে না।”

মতামত দিন