বিএনপির সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করে জানান, বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, বেগম সেলিমা রহমান এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার।
চীনা রাষ্ট্রদূতের সঙ্গে এ ধরনের সাক্ষাৎকে কূটনৈতিক সম্পর্ক রক্ষার অংশ হিসেবেই দেখছে বিএনপি। বৈঠক বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও, দেশীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি, আগামী নির্বাচন ঘিরে রাজনৈতিক অস্থিরতা ও পারস্পরিক সম্পর্কের নানা দিক আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এর আগে গত ২৬ জুন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি নেতাদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। সে সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ আলোচনায় অংশ নেন।
বিদেশি কূটনীতিকদের সঙ্গে এসব ধারাবাহিক বৈঠকে রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ও মানবাধিকার বিষয়ে মতবিনিময় হয়েছে বলে দলীয় সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে।
মতামত দিন