সীমান্তে গুলি ও পুশ-ইন বন্ধে হুঁশিয়ারি এনসিপি আহ্বায়কের।
শুক্রবার (৪ জুলাই) ঠাকুরগাঁওয়ের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম আরও বলেন, “বর্তমানে দেশের শাসন কাঠামোয় পরিবর্তনের সময় এসেছে। দীর্ঘদিনের বৈষম্যমূলক ব্যবস্থার পরিবর্তে নতুন ও ন্যায়ভিত্তিক সিস্টেম প্রয়োজন। এনসিপি সেই রূপান্তরের নেতৃত্ব দেবে।”
পথসভায় তিনি তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “যখনই বাংলাদেশ সংকটে পড়েছে, তখনই যুবসমাজ রাস্তায় নেমেছে। এবারও দেশের গণতন্ত্র, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে ফ্যাসিবাদ, দুর্নীতি ও রাজনৈতিক সন্ত্রাস থাকবে না।”
পথসভা শেষে এনসিপির নেতাকর্মীরা স্থানীয় একটি মসজিদে জুমার নামাজ আদায় করেন। দলটি বিকেলে রংপুর, দিনাজপুর ও বগুড়ার বিভিন্ন স্থানে আরও পথসভা করার কর্মসূচি রয়েছে।

মতামত দিন