রংপুর-৪ পীরগাছা-কাউনিয়া আসনে আখতার হোসেনকে এনসিপি প্রার্থী হিসেবে ঘোষণা।
মঙ্গলবার (১ জুলাই) রাতে কাউনিয়া বাসস্ট্যান্ডে দলটির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই ঘোষণা দেন।
ঘোষণাকালে নাহিদ ইসলাম বলেন, “আখতার হোসেনের নেতৃত্বে পীরগাছা ও কাউনিয়ার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।” তিনি আরও বলেন, রাজনৈতিক বিকল্প হিসেবে এনসিপি তরুণ নেতৃত্বের মাধ্যমে একটি দায়িত্বশীল বাংলাদেশ গড়তে চায়।
দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এসময় আখতার হোসেনকে ‘কাউনিয়ার ভূমিপুত্র’ বলে পরিচয় করিয়ে দেন। পথসভায় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতারা সামান্থা শারমিন ও তাসনিম জারা। সভাটি সঞ্চালনা করেন সারজিস আলম।
এর আগে সকালে এনসিপির জুলাই পদযাত্রা শুরু হয় পীরগঞ্জ থেকে, যেখানে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন নেতারা। পরে পদযাত্রাটি কাউনিয়ায় এসে পথসভায় পরিণত হয়।

মতামত দিন