রাজনীতি
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা।

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে দেশজুড়ে এক  মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। শনিবার (২৮ জুন) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।

দলের পক্ষ থেকে জানানো হয়, গণ-অভ্যুত্থানে নিহত, আহত ও পঙ্গুত্ববরণকারী নেতাকর্মীদের স্মরণে ও তাদের পরিবারের পাশে দাঁড়াতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে রয়েছে দোয়া মাহফিল, মানবিক সহায়তা, আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী এবং জাতীয় পর্যায়ের সমাবেশ।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে:

  • ১ জুলাই: দেশব্যাপী প্রতিটি শাখায় দোয়া মাহফিল আয়োজন।

  • ২-৪ জুলাই: দরিদ্র ও অসহায়দের মধ্যে খাবার বিতরণ কার্যক্রম।

  • ৮-১৫ জুলাই: শহীদ ও আহত নেতাকর্মীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়।

  • ১৬ জুলাই: রংপুরে শহীদ আবু সাঈদ স্মরণে আলোচনা ও দোয়ার আয়োজন।

  • ১৯ জুলাই:

    • সোহরাওয়ার্দী উদ্যানে ৭-দফা দাবির পক্ষে জাতীয় সমাবেশ।

    • শহীদ পরিবার আয়োজিত পৃথক অনুষ্ঠানে আমিরে জামায়াতের অংশগ্রহণ।

  • ২০-২৪ জুলাই: গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট ও লক্ষ্য ব্যাখ্যায় সেমিনার ও সিম্পোজিয়াম।

  • ২৫-২৮ জুলাই: ডকুমেন্টারি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

  • ২৯-৩০ জুলাই: নারী ও ছাত্র সংগঠনের উদ্যোগে আলোচনা সভা।

  • ১ আগস্ট: শহীদ স্মারক গ্রন্থের ইংরেজি ও আরবি সংস্করণের মোড়ক উন্মোচন এবং জাতীয় সেমিনার।

  • ১-৩ আগস্ট: ছাত্র সংগঠনের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী।

  • ৫ আগস্ট: দেশব্যাপী গণমিছিল এবং জাতীয় দিবসের আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ।

  • ৬-৮ আগস্ট: পেশাজীবীদের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এসব কর্মসূচির মাধ্যমে একদিকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে, অন্যদিকে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানানো হবে।

মতামত দিন