বিএসপি মহাসচিব অ্যাডভোকেট আব্দুল আজিজ সরকারের ইন্তেকাল করেছেন।
বিএসপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছে, অ্যাডভোকেট আজিজ সরকার ছিলেন দলের একজন নীতিনিষ্ঠ নেতা এবং স্বাধীনতা সংগ্রামের একজন সম্মানিত যোদ্ধা। দলটির বিবৃতিতে বলা হয়, “তার নেতৃত্ব, প্রজ্ঞা ও আত্মত্যাগ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অমলিন হয়ে থাকবে। তার শূন্যতা কখনো পূরণ হবার নয়।”
বিএসপির চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারি এক শোকবার্তায় বলেন, “অ্যাডভোকেট আজিজ সরকারের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকাহত পরিবারকে এই দুঃসময় সহ্য করার শক্তি দেন।”
উল্লেখ্য, অ্যাডভোকেট আব্দুল আজিজ সরকার একজন বর্ষীয়ান রাজনীতিবিদ ও আইনজীবী ছিলেন। মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র রক্ষায় তার ভূমিকা ছিল সুদীর্ঘ ও স্মরণীয়।
মতামত দিন