জুলাই অভ্যুত্থান সফল করেছি, আমরাই বড় মাফিয়া এনসিপি নেতা:জোবাইরুল আলম।
সোমবার (৯ জুন) বিকেলে আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘির মোড়ের একটি কমিউনিটি সেন্টারে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক মন্ত্রীকে ইঙ্গিত, ‘আবার কেউ জাবেদ হতে চাইলে প্রতিরোধ হবেই’
বক্তব্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নাম উল্লেখ না করে ইঙ্গিত করে মানিক বলেন, “কেউ যদি আবার জাবেদ হতে চায়, আমাদের ভোট কেড়ে নিতে চায়, তাহলে আমরা আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিম আকরামের মতো শহীদ হয়ে তীব্র প্রতিরোধ গড়ে তুলব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি নেতা দেলোয়ার হোসেন এবং সঞ্চালনায় ছিলেন এম ইউ মাহমুদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণঅভ্যুত্থানে আহত মো. জাবেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শাহেদুল আলমসহ আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার নেতাকর্মীরা।
আনুষ্ঠানিকতায় জুলাই আন্দোলনে আহত কর্মীদের সংবর্ধনা জানানো হয়।
ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া, নিজের বক্তব্যে ব্যাখ্যা দিলেন মানিক
জোবাইরুল আলম মানিকের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ঘিরে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই এমন বক্তব্যকে অপরিপক্ব ও উসকানিমূলক বলে আখ্যায়িত করেছেন।
বিতর্কের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মানিক বলেন, “আমি মূলত বলতে চেয়েছি—আমরা শেখ হাসিনার মতো একজন বড় মাফিয়াকে হটিয়েছি। কেউ আবার ভোট ডাকাতিতে নামলে, আন্দোলনকারীরাই বড় মাফিয়া হয়ে দাঁড়াবে। কেউ যেন ভুল না করে। আমার বক্তব্য বিকৃত করা হয়েছে।

মতামত দিন