রাজনীতি
ছবি: সংগৃহীত

ঢাকা পরিষ্কারে নিরলস শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা।

নিজস্ব প্রতিবেদক:

কোরবানির ঈদ উপলক্ষে ঢাকার দুই সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমে নিয়োজিত ২০ হাজার কর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “যারা  প্রতিদিনের পরিশ্রমে আমাদের শহরকে বাসযোগ্য রাখেন, তারা নিঃশব্দে দায়িত্ব পালন করে চলা আসল নায়ক।

মাত্র ১২ ঘণ্টার মধ্যে গোটা ঢাকা শহর পরিষ্কার করে তাঁরা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সত্যিই অসাধারণ।”

পোস্টে আরও উল্লেখ করা হয়, “তাঁরা প্রচারের আলোয় না থাকলেও তাদের হাতেই শহরের সৌন্দর্য গড়ে ওঠে। ঈদের দিনে এই নিঃশব্দ বীরদের প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।”

প্রসঙ্গত, ঈদুল আজহার পর পশু কোরবানির কারণে ঢাকার রাস্তায় বিপুল পরিমাণ বর্জ্য জমে যায়। সেই বর্জ্য দ্রুত অপসারণে দুই সিটি করপোরেশনের প্রায় ২০ হাজার পরিচ্ছন্নতাকর্মী অক্লান্ত পরিশ্রম করেন। ঈদের দিন দুপুর থেকেই শুরু হওয়া পরিচ্ছন্নতা কার্যক্রমের ফলে রাতের মধ্যেই শহর অনেকাংশে বর্জ্যমুক্ত হয়ে ওঠে, যা নগরবাসীর মধ্যে স্বস্তি এনে দেয়

মতামত দিন