বিতর্কিত মন্তব্য: বুলু ও দুদুকে সতর্ক করল বিএনপি।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা রুহুল কবির রিজভী। তিনি জানান, সাম্প্রতিক সময়ে এই দুই নেতার বক্তব্য রাজনৈতিক অঙ্গনে বিতর্ক ও সমালোচনার জন্ম দিয়েছে।
২০ মে জাতীয় প্রেসক্লাবে একটি আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহর বক্তব্যের জবাবে শামসুজ্জামান দুদু অত্যন্ত আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেন,যা সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়।তিনি বলেন, “বিএনপি নেতারা যদি একত্রে প্রস্রাব করেন,তাহলে ওই তোড়ে অনেককে বঙ্গোপসাগরে খুঁজে পাওয়া যাবে না।”
অন্যদিকে, বরকতউল্লা বুলুর একটি বক্তব্য সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তাকে অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ধর্মবিশ্বাস নিয়ে প্রশ্ন তুলতে শোনা যায়।
দলীয় শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় নেতৃত্ব এ ধরনের বক্তব্যকে অনভিপ্রেত হিসেবে দেখছে বলেই সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বশীল নেতারা।
মতামত দিন