রাজনীতি
ছবি: সংগৃহীত

দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ—সবার আগে বাংলাদেশ:তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা,আজ বুধবার ২৮ মে ২০২৫:

তরুণদের শক্তিকেই আগামী বাংলাদেশের মূল চালিকা শক্তি হিসেবে বিবেচনা করছে বিএনপি। তাদের আশা-আকাঙ্ক্ষাকে কেন্দ্র করেই ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সাজানো হচ্ছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২৮ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে 'তারুণ্যের সমাবেশে'ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, “দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ—সবার আগে বাংলাদেশ। দেশের স্বার্থই হবে বিএনপির রাজনীতির কেন্দ্রে।"
তিনি বলেন, আগামী দিনের রাজনীতি হবে কর্মসংস্থান সৃষ্টি, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং বাস্তব ভিত্তিক কার্যক্রম বাস্তবায়নের রাজনীতি।

নারীর ক্ষমতায়ন ও কৃষকের উন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে পরিবারের নারীপ্রধানের নামে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে।সেইসঙ্গে কৃষকদের জন্য ‘ফারমার্স কার্ড’ প্রদানও দলের গুরুত্বপূর্ণ অঙ্গীকার থাকবে।

আসন্ন জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, “কেউ যদি সত্যিই জনসেবা করতে চান, তবে পদত্যাগ করে জনগণের কাতারে এসে নির্বাচন করুন।”
তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান, যেন এমন কোনো পদক্ষেপ না নেওয়া হয় যা জনগণের বিশ্বাস নষ্ট করে।

এছাড়া, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের দাবিও জানান তিনি।

মতামত দিন