রাজনীতি
ছবি: সংগৃহীত

“আর কাউকে স্বৈরাচার হতে দেব না”—দিনাজপুরে এনসিপি নেতার হুঁশিয়ারি।

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা,আজ মঙ্গলবার ২৭ মে ২০২৫:

অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে আর কাউকে স্বৈরাচারী হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নিউ কনসেনসাস পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (২৭ মে) দিনাজপুরের ঘোড়াঘাটে এক পথসভায় তিনি বলেন, এনসিপি কোনো রাজনৈতিক দলের প্রতিপক্ষ নয়, বরং দেশ গঠনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায়।

এসময় সারজিস আলম আরও বলেন, “ভালো কাজের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা থাকাই উচিত।”

তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্দিষ্ট কোনো মার্কা নয়, যোগ্য ও সৎ মানুষকে ভোট দিন।

পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আলী নাসের খানসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। নেতারা নতুন রাজনৈতিক ঐক্য ও গণমানুষের প্রতিনিধিত্বের প্রতিশ্রুতি দেন।

মতামত দিন