“অসচ্ছ নির্বাচন অভ্যুত্থানের কলঙ্কে পরিণত হবে”—নীলফামারীতে সারজিস আলম।
নিজস্ব প্রতিবেদক:
নীলফামারী,আজ সোমবার ২৬ মে ২০২৫:
নীলফামারী,আজ সোমবার ২৬ মে ২০২৫:
আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছ না হলে তা অভ্যুত্থান-পরবর্তী কলঙ্কে পরিণত হবে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (২৬ মে) দুপুরে নীলফামারীর ডোমার উপজেলায় আয়োজিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
বিচার, সংস্কার ও ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়নের দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে সারজিস আলম আরও বলেন, “নির্বাচন তড়িঘড়ি করে আয়োজন করলে তা কখনই গ্রহণযোগ্য হবে না। জনগণের আস্থা ফিরিয়ে আনতে হলে নির্বাচনের আগে মৌলিক সংস্কার দরকার।”
আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তার ভাষায়, “দুদক ছিল দুর্নীতির আখড়া। প্রতিষ্ঠানটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে আওয়ামী লীগ বিরোধীদের দমন করেছে।”
পথসভায় এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
মতামত দিন