রাজনীতি
ছবি: সংগৃহীত

খালেদা জিয়াকে হয়রানির অভিযোগে সাবেক চার দুদক কর্মকর্তার বিরুদ্ধে মামলা।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দিয়ে হয়রানির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক তিন চেয়ারম্যান ও একজন সচিবের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

২৫ মে, রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান মামলার বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং তদন্তের জন্য মামলাটি সিআইডিকে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মো. হোসেন আলী খান হাসান।

আসামিদের মধ্যে রয়েছেন—দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী, মো. হাবিবুর রহমান ও আবুল হাসান মনজুর এবং সাবেক সচিব মোখলেছ উর রহমান।

মামলার অভিযোগে বলা হয়, খালেদা জিয়ার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে দুর্নীতির ‘মিথ্যা মামলা’ করা হয়েছিল, যার পেছনে ছিল রাজনৈতিক প্রতিহিংসা। অভিযোগে আরও বলা হয়, ওই সময়কার দুদক কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে লক্ষ্য করে হয়রানিমূলক পদক্ষেপ নেন।

আইনজীবী হাসান বলেন,“এটি ছিল একটি বেআইনি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত পদক্ষেপ,যার মাধ্যমে খালেদা জিয়াকে হয়রানি করা হয়েছে।”

আদালতের নির্দেশ অনুযায়ী, সিআইডি এখন বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবে।

মতামত দিন