রাজনীতি
ছবি: সংগৃহীত

"নির্বাচন ডিসেম্বরে আগেও হতে পারে"—আভাস দিলেন আমির খসরু।

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য—এ কথা জানিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ইঙ্গিত দিয়েছেন, নির্ধারিত সময়ের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচন ডিসেম্বরে কেন, তার আগেও হতে পারে।

এখন মুখ্য বিষয় হচ্ছে—বাংলাদেশ কীভাবে দ্রুত সময়ের মধ্যে গণতান্ত্রিক ধারায় ফিরে যাবে।”

গণতন্ত্র পুনরুদ্ধারের প্রসঙ্গে আমির খসরু বলেন, “এখন একটি এমন সংসদ দরকার যারা জনগণের কাছে জবাবদিহি করবে। সেটি নিশ্চিত করতে হবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই।”

প্রধান উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গেও প্রশ্ন করা হলে তিনি তা নাকচ করে দেন। বলেন, “এটা কোনো আলোচনার বিষয় না। কোথায় সংকট? আমি তো কোনো সংকট দেখছি না।”

বিএনপির এ শীর্ষ নেতার মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে নতুন জল্পনা তৈরি হয়েছে—অগ্রীম নির্বাচনের সম্ভাবনা  কি তবে রাজনৈতিক আলোচনার পরিসরে প্রবেশ করছে?

মতামত দিন