জুলাই ঘোষণাপত্র দাবিতে শাহবাগে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা।
জুলাই আন্দোলনের শরিকদের আবারও একই ছাতার নিচে আনার উদ্যোগ নিয়েছে ‘জুলাই ঐক্য’। চলমান রাজনৈতিক অচলাবস্থায় সরকার ও দলগুলোর ভূমিকাকে ঘিরে ক্ষোভ জানিয়ে রোববার (২৫ মে) রাজধানীর শাহবাগে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে সংগঠনটি।
শুক্রবার (২৩ মে) রাতে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরে জুলাই ঐক্য জানায়, নির্ধারিত সময়ের মধ্যে সরকার যদি তাদের ঘোষণাপত্র প্রকাশ না করে, তাহলে তার দায় বর্তাবে উপদেষ্টা পরিষদের ওপর।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, আইন উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী ৩০ কর্মদিবসের মধ্যে ঘোষণাপত্র প্রকাশের কথা থাকলেও, সেই প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোর কোনো সহায়তা দেখা যাচ্ছে না। বরং সরকারকে কোণঠাসা করার চেষ্টাই যেন বেশি।
এছাড়া, ২৪ থেকে ৩০ মে পর্যন্ত দেশজুড়ে অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে সচেতনতামূলক ক্যাম্পেইনের কর্মসূচিও ঘোষণা করেছে জুলাই ঐক্য।

মতামত দিন