রাজনীতি
ছবি: সংগৃহীত

সারজিস আলমের কটাক্ষ: ‘দুদু ভাই একটা গণপ্রস্রাব কর্মসূচি দিলে হতো’।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি নেতা শামসুজ্জামান দুদুকে লক্ষ্য করে একটি মন্তব্য করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “এত কিছু না করে বিগত ১৬ বছরে দুদু ভাই একটা গণপ্রস্রাব কর্মসূচির ডাক দিলেই পারতো!”

সারজিস আলম এই মন্তব্যের মাধ্যমে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর এক বিতর্কিত বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফটোকার্ডে দুদুকে উদ্ধৃত করে বলা হয়, “যদি বিএনপি কর্মীরা একসাথে প্রস্রাব করে তাহলে সেই প্রস্রাবের তোড়ে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে।” সারজিস আলম তার পোস্টের মন্তব্যের ঘরে ওই ফটোকার্ডটিও যুক্ত করেন, যা তার বক্তব্যের প্রেক্ষাপট স্পষ্ট করে।

ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ একে রাজনৈতিক কটাক্ষ হিসেবে দেখলেও, অনেকেই বিষয়টিকে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য হিসেবে বিবেচনা করছেন।

মতামত দিন