"করিডর পেলে রোহিঙ্গারা আর ফিরবে না: জয়নুল আবদিন"।
বাংলাদেশে করিডর ব্যবস্থার সুযোগ তৈরি হলে রোহিঙ্গারা আর কখনও মিয়ানমারে ফিরে যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।
সোমবার (১৯ মে) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “করিডর এবং চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়ার জন্য এই সরকারকে জনগণ ভোট দেয়নি।
তিনি আরও বলেন,“চট্টগ্রাম বন্দর পরিচালনার জন্য এ দেশেরই অসংখ্য দক্ষ জনবল রয়েছে।বিদেশিদের হাতে তা তুলে দেয়ার কোনও যৌক্তিকতা নেই। সরকার যেন এই বিষয়ে পদক্ষেপ নেয়ার সময় সংসদের অনুমোদন ছাড়া কোনও সিদ্ধান্ত না নেয়।”
চলমান জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিভিন্ন চক্রান্তের ইঙ্গিত দিয়ে জয়নুল ফারুক আরও বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে। এসব বিষয়ে জাতীয় ঐক্য দরকার।”
ড. ইউনূস প্রসঙ্গে তিনি বলেন, “ড. ইউনূস একজন আন্তর্জাতিকভাবে সম্মানিত ব্যক্তি। তার উচিত নয়, কোনও পক্ষের পরামর্শে এমন সিদ্ধান্ত নেয়া যা দেশের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে।”
মতামত দিন