ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

দেশের শেয়ারবাজারে সপ্তাহজুড়ে পতন সিএসইর।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সপ্তাহজুড়ে সূচকের পতন দেখা গেছে। প্রধান সূচক সিএএসপিআই ৪.৯৫ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রায় ১৪৮২৫ পয়েন্টে।

সিএসসিএক্স সূচকও ৫.৫ শতাংশের মতো হ্রাস পেয়ে ৯০৬০ পয়েন্টে অবস্থান করছে।

সিএসই-৫০ সূচক ৬ শতাংশের বেশি কমেছে এবং সিএসই-৩০ ও সিএসআই সূচকও যথাক্রমে ৭ শতাংশ ও ৪.৭৫ শতাংশ হ্রাস পেয়েছে।

এই সময়ের মধ্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মোট লেনদেন বেড়ে ১০৬ কোটি টাকার ওপর হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় প্রায় ২১ কোটি টাকা বেশি। সপ্তাহজুড়ে ২৮৫টির মতো কোম্পানি ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৩টির শেয়ারের দাম বেড়েছে, ২১৩টির দাম কমেছে এবং ৯টির দাম অপরিবর্তিত রয়েছে।

মতামত দিন