টিসিবির জন্য ১ কোটি ১০ লাখ লিটার রাইস ব্রান তেল কিনছে সরকার।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য এক কোটি ১০ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রান তেল কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার (১৩ মে) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এই তেল কেনা হবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১৭৭ কোটি ১০ লাখ টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১৬১ টাকা।
তেল সরবরাহে নির্বাচিত চারটি প্রতিষ্ঠান হলো—মজুমদার প্রোডাক্টস লিমিটেড (৫০ লাখ লিটার), তামিম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড (২০ লাখ লিটার), প্রধান অয়েল মিলস লিমিটেড (২০ লাখ লিটার) ও গ্রিণ অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজ (২০ লাখ লিটার)।
সরকার জানিয়েছে, ক্রয় সম্পন্ন হলে এই তেল টিসিবির ফ্যামিলি কার্ডধারী পরিবারের কাছে ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে।

মতামত দিন