সরকার যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে: জ্বালানিমন্ত্রী।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বব্যাপী জ্বালানি বাজারে চাপ বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে দেশের পূর্বের আমদানির পরিকল্পনাগুলো স্থগিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) দুপুরে সচিবালয়ে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র তাদের সরকারের উচ্চ পর্যায়ে বিষয়টি আলোচনা করবে। এছাড়া দেশজুড়ে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী মনোভাবের নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে মজুদকৃত জ্বালানি মার্চ পর্যন্ত পর্যাপ্ত থাকবে, তবে ঈদের সময় কিছুটা চাপের আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
তিনি আরও আশ্বাস দিয়েছেন, কোনো অসহনীয় বিদ্যুৎ ঘাটতি হবে না। বিদ্যুতের অপচয় কমানোর জন্য সবাইকে দায়িত্বশীল হতে হবে।
মতামত দিন