ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে রমজানকে সামনে রেখে নিত্যপণ্যের দাম কমানোর ঘোষণা ব্যবসায়ীদের।

নিজেস্ব প্রতিবেদক:

রমজান উপলক্ষে কারওয়ান বাজারের ব্যবসায়ীরা কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) কারওয়ান বাজারের কিচেন মার্কেটে ইসলামিয়া শান্তি সমিতির আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাইফুল আলম মিলন। ব্যবসায়ীদের এই পদক্ষেপে তিনি সম্মতি জানিয়েছেন।

বাজারে নতুন দাম অনুযায়ী:

  • প্রতি পিস লেবু: ২ টাকা কম

  • তেল প্রতি লিটার: ১ টাকা কম

  • চিনি প্রতি কেজি: ১ টাকা কম

  • ছোলা প্রতি কেজি: ২ টাকা কম

  • ট্যাং ২০০ গ্রামের প্যাকেট: ৫ টাকা কম

  • গরুর মাংস প্রতি কেজি: ৩০ টাকা কম

  • মিনিকেট চাল প্রতি কেজি: ১ টাকা কম

কারওয়ান বাজার পাকা মার্কেট আড়তদার সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুজন জানান, শ্রীমঙ্গল থেকে আসা লেবুর কিছু ক্যাটাগরি ৩-৪ টাকা থেকে ১৭ টাকায় বিক্রি হত। এখন প্রতি পিস লেবু ২ টাকা কমে ১৫ টাকা থেকে বিক্রি হবে।

তেলের ক্ষেত্রে, আখি ইন্টারপ্রাইজের প্রোপ্রাইটর আবু বক্কর সিদ্দিক জানান, ৫ লিটার তেলের দাম ৯২০-৯৫০ টাকা থেকে প্রতি ৫ লিটারে ৫ টাকা কমানো হবে।

চিনি, গরু মাংস ও মিনিকেট চালের দামও সমন্বয় করা হয়েছে। কিচেন মার্কেটের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন জানান, চিনি প্রতি কেজির দাম ১০১ টাকা করা হয়েছে। মাংস ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, প্রতি কেজি গরুর মাংসের দাম ৭৫০ টাকা করা হয়েছে।

সাইফুল আলম মিলন বলেন, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে স্বেচ্ছায় এই দাম সমন্বয় করা হয়েছে, কারও ওপর চাপ প্রয়োগ করা হয়নি।

মতামত দিন