ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

চারদিন বন্ধের পর আখাউড়া স্থলবন্দরে শুরু হয়েছে বাণিজ্য।

নিজেস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর সোমবার (১৬ ফেব্রুয়ারি) থেকে পুনরায় কার্যক্রম চালু করেছে। চারদিন বন্ধ থাকার পর ভারতে আমদানি-রফতানি শুরু হওয়ায় বন্দরের ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে নতুন কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট এবং সাপ্তাহিক ছুটির কারণে ১২ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ ছিল। তবে কাস্টমস এবং অন্যান্য দফতরিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলছিল।

সোমবার সকালে ত্রিপুরা থেকে মাছ রফতানি হয়। স্থলবন্দরের ট্রাফিক ইন্সপেক্টর মো. রুকনুদ্দিন জানান, সকালেই ১৪টি ট্রাকে প্রায় ১২০ টন মাছ ভারতে রফতানি করা হয়। মাছের পাশাপাশি ৬টি গাড়িতে পাথর, শুঁটকি ও সিমেন্ট বোঝাই করে ভারতে প্রবেশের ছাড়পত্র দেওয়া হয়।

আখাউড়া কাস্টমসের রাজস্ব কর্মকর্তা জসিম উদ্দিন এবং আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস সাত্তার জানান, নির্বাচনের দিন এবং নির্বাচনী ছুটির কারণে যাত্রী পারাপার সাময়িকভাবে বন্ধ ছিল।

মতামত দিন