যুক্তরাষ্ট্র থেকে গমের তৃতীয় চালান পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৫৮,৩৫৯ মেট্রিক টন গম নিয়ে এমভি ডব্লিউএফ আরটেমিস নামক জাহাজটি অবস্থান করছে। এটি বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এবং নগদ ক্রয় চুক্তি জিটুজি-০২ অনুযায়ী তৃতীয় চালান।
খাদ্য মন্ত্রণালয় শনিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, সরকার টু সরকার (জিটুজি) ভিত্তিতে গম আমদানি কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে। জিটুজি-০২ চুক্তি অনুযায়ী মোট ২ লাখ ২০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। এর আগে প্রথম ও দ্বিতীয় চালান হিসেবে দেশে ১ লাখ ১৪ হাজার ৯৩ মেট্রিক টন গম পৌঁছেছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষা ইতিমধ্যেই শুরু হয়েছে। পরীক্ষা শেষে দ্রুত খালাসের ব্যবস্থা নেওয়া হবে যাতে বাজারে সরবরাহ বিলম্ব না হয়।

মতামত দিন