ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বেনাপোলে বাণিজ্য সাময়িক বন্ধ।

নিজেস্ব প্রতিবেদক:

যশোরের বেনাপোল স্থলবন্দর আজ ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে আমদানি-রফতানি কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকালে বেনাপোল বন্দর পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ভারতীয় সরকারি ছুটির কারণে আজ বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম এবং পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। আগামীকাল (২৭ জানুয়ারি) সকাল থেকে দুই দেশের মধ্যে বাণিজ্য পুনরায় সচল হবে।

বেনাপোল চেকপোস্টের ইমিগ্রেশন কর্মকর্তা শাখাওয়াত হোসেন বলেন, যাত্রীদের যাতায়াতে কোনো ধরনের প্রভাব পড়বে না, পাসপোর্টধারীরা নিয়মমাফিক যাত্রা করতে পারবেন। প্রতিবছর স্থলপথের এই বন্দর দিয়ে ২০–২২ লাখ পাসপোর্টধারী যাত্রী যাতায়ত করে। একই সঙ্গে এখানে ভ্রমণ ও বাণিজ্য থেকে বছরে প্রায় ১০ হাজার কোটি টাকা রাজস্ব আসে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

মতামত দিন