বাংলাদেশ ব্যাংকে ১৫ ও ২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলাম মঙ্গলবার।
আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকে দুটি গুরুত্বপূর্ণ ট্রেজারি বন্ডের রি-ইস্যুর নিলাম অনুষ্ঠিত হবে। প্রথমটি হলো ১৫ বছরের মেয়াদবিশিষ্ট বন্ড, যা ২০২৫ সালের ২৭ আগস্ট ১০.২৮% কুপন হারে ইস্যু করা হয়েছিল।
একই দিনে ২০ বছরের মেয়াদবিশিষ্ট বন্ডের নিলামও অনুষ্ঠিত হবে। ২০২৫ সালের ২৭ আগস্ট ১০.৩০% কুপন হারে ইস্যু করা এই বন্ডের অবশিষ্ট মেয়াদ ১৯.৫৮ বছর। এতে ১ হাজার ৫০০ কোটি টাকা অভিহিত মূল্যের জন্য বিড গ্রহণ করা হবে। মেয়াদ শেষ হবে ২০৪৫ সালের ২৭ আগস্ট।
উভয় নিলাম প্রাইসভিত্তিক। শুধুমাত্র সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগপ্রাপ্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিড জমা দিতে পারবে। তবে অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও তাদের গ্রাহকদের জন্য প্রাইমারি ডিলারের মাধ্যমে অংশ নিতে পারবেন।
বিড দাখিলের সময়সূচি সকাল ১০টা থেকে দুপুর ১২.৩০ পর্যন্ত এবং এটি ইলেকট্রনিক পদ্ধতিতে পরিচালিত হবে। বিশেষ পরিস্থিতিতে সংশ্লিষ্ট বিভাগের অনুমতি নিয়ে ম্যানুয়াল ‘সিলড কভার’ পদ্ধতিতে বিড দেওয়া যাবে। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যেই প্রাইমারি ডিলার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিলামে অংশগ্রহণের বিস্তারিত নির্দেশনা পাঠিয়েছে।
মতামত দিন