ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

ডিএসইয়ে মূলধন বাড়লো ৬,৩২৪ কোটি টাকায়।

নিজেস্ব প্রতিবেদক:

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার সব সূচকে উর্ধ্বমুখী রূপ নিয়েছে। ফলে এক সপ্তাহের মধ্যে বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩২৪ কোটি টাকা, একই সঙ্গে লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

সপ্তাহের পর্যালোচনায় দেখা গেছে, বাজার মূলধন ০.৯২ শতাংশ বেড়ে ৬ লাখ ৯০ হাজার ৭৬৪ কোটি টাকায় পৌঁছেছে। এর আগে এই পরিমাণ ছিল ৬ লাখ ৮৪ হাজার ৪৪০ কোটি টাকা।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহে ১৪০.৬২ পয়েন্ট বা ২.৮৪ শতাংশ বেড়ে ৫,০০০ পয়েন্টের ওপরে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক বৃদ্ধি পেয়েছে ৫০.১৬ পয়েন্ট, আর শরিয়াহ সূচক ডিএসইএসে বেড়েছে ২৯.৪৯ পয়েন্ট।

লেনদেনে গত সপ্তাহে মোট ২ হাজার ৮৭৯ কোটি ৮ লাখ টাকা লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় প্রায় ৯৭৮ কোটি টাকা বেশি। দৈনিক গড় লেনদেন ৩৮০ কোটি টাকা থেকে বেড়ে ৫৭৫ কোটি ৮১ লাখ টাকায় উন্নীত হয়েছে, শতকরা ৫১.৪৮ শতাংশ প্রবৃদ্ধি দেখানো হয়েছে।

সপ্তাহজুড়ে লেনদেনে অংশ নেওয়া ৩৮৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩০৯টির দর বেড়েছে, ৪১টির কমেছে, এবং ৩৮টির দাম অপরিবর্তিত রয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, প্রধান শেয়ারগুলোর দর বৃদ্ধির পাশাপাশি বিনিয়োগকারীদের সক্রিয়তার কারণে বাজার ইতিবাচক ধারায় ফিরেছে।


মতামত দিন