সরকার শীঘ্রই নতুন আমদানি নীতি আদেশ জারি করবে: বাণিজ্য উপদেষ্টা।
দেশে ব্যবসা-বাণিজ্য আরও সহজ ও গতিশীল করতে সরকার শিগগিরই নতুন আমদানি নীতি সংক্রান্ত আদেশ জারি করার প্রক্রিয়া চূড়ান্ত করতে যাচ্ছে। এ তথ্য জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
রোববার (১১ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে নীতি সংক্রান্ত এক বৈঠকের পর তিনি সাংবাদিকদের জানান, নতুন নীতি প্রণয়নের খসড়া শিগগিরই উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে।
বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, দেশের চলমান বাণিজ্যিক সম্পর্কের ওপর সাম্প্রতিক ঘটনার প্রভাব পড়বে না। বিশেষ করে আইপিএল সংক্রান্ত বিষয় বাংলাদেশের ও ভারতের মধ্যে বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে তিনি আশ্বাস দেন।
তিনি বলেন, নতুন নীতি দেশের ব্যবসায়িক পরিবেশকে আরও উদার, সহজলভ্য এবং প্রতিযোগিতামূলক করার লক্ষ্যে তৈরি হচ্ছে। এটি আমদানি সংক্রান্ত প্রক্রিয়াকে স্বচ্ছ ও দ্রুত করার পাশাপাশি উদ্যোক্তাদের জন্য সুবিধাজনক অবকাঠামো নিশ্চিত করবে।

মতামত দিন