সাপ্তাহিক ছুটিতে জমজমাট বাণিজ্য মেলা, বাড়ছে বিক্রি।
সপ্তাহের ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থীদের ঢল নেমেছে। ভিড়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বেচাকেনাও।
শনিবার (১০ জানুয়ারি) সকাল থেকে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে রাজধানীসহ বিভিন্ন জেলা থেকে মানুষ মেলায় আসতে শুরু করেন। কেউ ঘুরে দেখছেন ফ্যাভিলিয়ন, কেউ বা পছন্দের পণ্য কিনতে স্টল থেকে স্টলে ঘুরছেন।
আগের বছরের মতো এবারও এলুমিনিয়ামের তৈরি গৃহস্থালী সামগ্রী বেশ চাহিদায় রয়েছে। বিশেষ করে নারীদের আগ্রহ বেশি রান্নাঘরের প্রয়োজনীয় পণ্যের দিকে। তবে রাজধানীতে গ্যাস সংকট তীব্র হওয়ায় অনেক ক্রেতাই বিকল্প হিসেবে ইলেকট্রিক চুলার দিকে ঝুঁকছেন।
বিক্রেতারা জানান, দুপুরের পর দর্শনার্থীর সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। গত দিনের মতো আজও বিক্রি সন্তোষজনক হবে বলে আশা করছেন তারা।
পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।
মতামত দিন