ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

বিশ্বের ছয়টি দেশের সাতটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছ জ্বালানি তেল কিনবে সরকার।

নিজেস্ব প্রতিবেদক:

সরকার আগামী ছয় মাসের জন্য বিশ্বের ছয়টি দেশের সাতটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছ থেকে জি-টু-জি (সরকার থেকে সরকার) চুক্তির আওতায় জ্বালানি তেল আমদানি করবে। এ কাজে ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৮২৬ কোটি ১১ লাখ টাকা।

মঙ্গলবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে চুক্তি অনুমোদিত হয়েছে।

অনুমোদিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে চীনের পেট্রো চায়না ও ইউনিপেক, ভারতের আইওসিএল, থাইল্যান্ডের ওকিউটি, সংযুক্ত আরব আমিরাতের ইএনওসি, ইন্দোনেশিয়ার বিএসপি এবং মালয়েশিয়ার পিটিএলসিএল।

একই বৈঠকে মসুর ডাল, সার এবং সয়াবিন তেল আমদানি প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।

মতামত দিন