ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

শুল্ক কমানো হয়েছে, এনইআইআর কার্যক্রম বন্ধের কোনো পরিকল্পনা নেই: ফয়েজ আহমদ।

নিজেস্ব প্রতিবেদক:

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব রোববার জানিয়েছেন, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) পদ্ধতি বন্ধ হবে না।

তিনি বলেন, ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমানো হয়েছে, তাই এনইআইআর বন্ধের কোনো প্রয়োজন নেই।

গ্রাহকদের হ্যান্ডসেট নিরাপদ রাখতে এবং বাজারে নকল ও কপি সেটের প্রবেশ রোধ করতে এনইআইআর কার্যক্রম সচল থাকবে।

ফয়েজ আহমদ আরও জানান, বিটিআরসিতে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবছর আমদানিকৃত মোবাইলের অর্ধেক শুল্ক ফাঁকি দিয়ে বাজারে আসে, যার বড় অংশ নকল ও পুরনো সেট। এনইআইআর এই ধরনের কেলেঙ্কারি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মতামত দিন