ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সূচি পরিবর্তন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেয়া ভাষণে ঘোষণা করেন, আগামী বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুক্রবার (২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এ সিদ্ধান্তের প্রেক্ষিতে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানও তার নির্ধারিত সময় থেকে পরিবর্তন করে ৩ জানুয়ারি (শনিবার) আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইপিবি জানিয়েছে, আগেই পাঠানো মেলার আমন্ত্রণপত্র নতুন তারিখের জন্য প্রযোজ্য থাকবে। রাষ্ট্রীয় শোক পালনের এই তিন দিনে বিভিন্ন সরকারি কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সংশোধিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।

মতামত দিন