যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পৌঁছেছে ৫৬,৮৯০ টন গম।
নিজেস্ব প্রতিবেদক:
মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় প্রথম চালানে ৫৬,৮৯০ টন গম বাংলাদেশে পৌঁছেছে। রোববার (২৮ ডিসেম্বর) খাদ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আনা হয়েছে। এর মধ্যে ৩৪,১৩৪ টন গম চট্টগ্রামে এবং ২২,৭৫৬ টন মোংলা বন্দরে খালাস করা হবে। জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষা ইতোমধ্যেই শুরু হয়েছে। পরীক্ষার পর দ্রুত খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর মাধ্যমে সরকার-থেকে-সরকার ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে মোট ২ লাখ ২০ হাজার টন গম আমদানির কার্যক্রম শুরু হলো।
মতামত দিন