ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ, পাসপোর্ট যাত্রা স্বাভাবিক।

নিজেস্ব প্রতিবেদক:

খ্রিস্টান সম্প্রদায়ের বড় দিন উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভারতের সঙ্গে বাংলাদেশ সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে সব ধরনের বাণিজ্যিক আমদানি ও রফতানি স্থগিত রাখা হয়েছে। তবে সীমান্ত দিয়ে পাসপোর্টভিত্তিক যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি সামসুর রহমান জানান, ভারতের পেট্রাপোল বন্দরের প্রশাসন এই সময়ে সব বাণিজ্য কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে। আগামী শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে আবার পণ্যবাহী কার্যক্রম পুনরায় শুরু হবে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, “ছুটির কারণে বৃহস্পতিবার কোনো পণ্য পরিবহন হচ্ছে না। তবে খালি ট্রাক ফেরত পাঠানোর জন্য চেকপোস্টের কার্গো শাখা খোলা রাখা হয়েছে। যাত্রী পরিবহন ঠিকঠাক চলছে।”

অর্থনীতিবিদরা বলেন, বেনাপোল বন্দরের ভূমিকা দেশের ব্যবসা-বাণিজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের প্রায় ৮০ শতাংশ আমদানি পণ্য এই বন্দরের মাধ্যমে প্রবেশ করে। বন্দরে ট্রাকের দীর্ঘ লাইন থাকায় এই ধরনের ছুটি শিল্প, গার্মেন্টস খাত এবং বাজারের সরবরাহ ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে।

মতামত দিন