ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিস ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক সই।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর এবং ব্যাংকের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে ব্যাংকের প্রধান কার্যালয় ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকা অগ্নিদুর্ঘটনার জন্য প্রস্তুত থাকবে।

বিশেষভাবে গঠনকৃত ইউনিটটি সার্বক্ষণিক ১৩ জন ফায়ার সার্ভিস সদস্য, গাড়ি-পাম্প এবং প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে দায়িত্ব পালন করবে। এটি একটি ছোট ফায়ার স্টেশন হিসেবে কাজ করবে।

সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ফায়ার সার্ভিসের পক্ষে ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে যুগ্মপরিচালক (এইচআরডি-১) মো. রিয়াদ ফারজান্দ। কর্মকর্তারা জানান, এই পদক্ষেপ দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্থাপনার নিরাপত্তা এবং অগ্নি ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মতামত দিন