তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে রপ্তানিমুখী কারখানায় যে পরামর্শ দিলো বিজিএমই।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছরের পর স্বদেশ প্রত্যাবর্তনের কারণে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের এলাকায় বিশাল জনসমাগম হতে পারে। এই পরিস্থিতি মাথায় রেখে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) রপ্তানিমুখী কিছু কারখানায় ছুটি প্রদানের পরামর্শ দিয়েছে।
বিজিএমইএর ভারপ্রাপ্ত সচিব মো. সাইফুল ইসলাম জানান, উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত, তুরাগ, টঙ্গী, পুবাইল, রূপগঞ্জ, কাঞ্চন ব্রিজ এবং আশুলিয়ার পূর্বাংশের কারখানাগুলোতে শ্রমিক যাতায়াত ও পণ্য পরিবহনে জটিলতা তৈরি হতে পারে। এই কারণে মালিকদের ছুটি দেওয়ার বিষয়টি শ্রমিকদের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করার সুপারিশ করা হয়েছে।
সঙ্গে সঙ্গে, জরুরি আমদানি-রপ্তানি কার্যক্রমে ব্যবহৃত কাভার্ডভ্যান বা মালবাহী যানবাহনের জন্য বিকল্প পথ ব্যবহার করার পরামর্শও দেওয়া হয়েছে। বিজিএমইএ আশা করছে, এসব পদক্ষেপে বিমানবন্দর সংলগ্ন এলাকার যাতায়াত ও কারখানার কাজ তেমনভাবে বিঘ্নিত হবে না।

মতামত দিন