ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

বাংলাদেশ-জাপান ইকোনমিক পার্টনারশিপ আলোচনা সফলভাবে সম্পন্ন।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট-ইপিএ) চূড়ান্ত করার পথে আছে। সোমবার (২২ ডিসেম্বর) বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসুর সঙ্গে ফোনালাপে এ তথ্য জানান।

আলোচনায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, ইপিএর প্রধান আলোচক আয়েশা আক্তার, উপপ্রধান আলোচক মো. ফিরোজ উদ্দিন আহমেদ এবং ফোকাল পয়েন্ট মাহবুবা খাতুন মিনু।

সূত্র জানায়, এলডিসি (স্বল্পোন্নত দেশ) হিসেবে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের সঙ্গে ইপিএ করতে যাচ্ছে। চুক্তি কার্যকর হলে বাংলাদেশ ৭,৩৭৯টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে। অন্যদিকে জাপান বাংলাদেশ থেকে ১,০৩৯টি পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে।

বিশেষভাবে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক (আরএমজি)-কে চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম দিন থেকেই জাপানের বাজারে আরএমজি শুল্কমুক্ত সুবিধা ভোগ করবে এবং ‘সিঙ্গেল স্টেজ ট্রান্সফরমেশন’ সুবিধা মিলবে।

বিশ্লেষকরা মনে করছেন, চুক্তি বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি ও জাপানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত করবে।

মতামত দিন