ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

বিশ্বে প্রথম ৭৫০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হলেন ইলন মাস্ক।

নিজেস্ব প্রতিবেদক:

টেসলার সিইও ইলন মাস্ক একের পর এক আর্থিক রেকর্ড গড়ছেন। বর্তমানে তার ব্যক্তিগত সম্পদের মূল্য প্রায় ৭৪৮.৯ বিলিয়ন ডলার বা প্রায় ৭৪ হাজার ৮৯০ কোটি ডলার।

গত বছরের তুলনায় তার সম্পদ প্রায় চারগুণ বেড়েছে।

স্পেস এক্সের শেয়ার বাজারে আসার খবর এবং টেসলার সিইও হিসেবে মাস্কের বিশাল বেতন প্যাকেজ বহাল রাখার সিদ্ধান্তে সম্প্রতি তার সম্পদ আরও বৃদ্ধি পেয়েছে। গবেষণা সংস্থা ইনফরমা কানেক্টের তথ্য অনুযায়ী, মাস্কের সম্পদ প্রতি বছর গড়ে ১১০ শতাংশ হারে বাড়ছে। এই হারে এগোলে ২০২৭ সালের মধ্যে তিনি হতে পারেন বিশ্বের প্রথম লাখো কোটি ডলারের মালিক।

মাস্কের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং, যিনি ২০২৮ সালের মধ্যে লাখো কোটিপতির তালিকায় যেতে পারেন।

ফোর্বসের সাম্প্রতিক তালিকায় মাস্কের শীর্ষ ধনী অবস্থানের ঠিক পিছনে আছেন ল্যারি পেজ (২৫,২৬০ কোটি ডলার), ল্যারি এলিসন (২৪,২৭০ কোটি ডলার), জেফ বেজোস (২৩,৯৪০ কোটি ডলার) এবং সের্জেই ব্রিন (২৩,৩১০ কোটি ডলার)।

বিশ্লেষকরা মনে করেন, টেসলা, রোবোটিকস ও এআইয়ের ভবিষ্যতকে পুঁজি করে ইলন মাস্ক নিজেকে বিশ্বের ধনী তালিকার শীর্ষে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করছেন।

মতামত দিন