ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকে সোমবার ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড রি-ইস্যু নিলাম অনুষ্ঠিত হবে।

নিজেস্ব প্রতিবেদক:

আগামী সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকে ১০ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ডের (রি-ইস্যু) নিলাম অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশনা বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

নিলামে ২০২৫ সালের ১৯ নভেম্বর ১০ দশমিক ৩৯ শতাংশ কুপন হারে ইস্যু করা ১০ বছর মেয়াদি (আইএসআইএন নম্বর বিডি ০৯৩৫১৯১১০৮) ২ হাজার কোটি টাকার ট্রেজারি বন্ড পুনরায় (রি-ইস্যু) বিক্রির জন্য বাজারে আনা হবে। বন্ডের মেয়াদ ২০৩৫ সালের ১৯ নভেম্বর পর্যন্ত চলবে। নিলাম প্রাইসভিত্তিক হবে।

শুধুমাত্র সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগপ্রাপ্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সরাসরি বিডে অংশ নিতে পারবে। তবে অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও প্রাইমারি ডিলারের মাধ্যমে নিজেদের গ্রাহকদের জন্য বিড জমা দিতে পারবে।

প্রতি ১০০ টাকার মূল্যে বন্ড কিনতে অংশগ্রহণকারীদের কাঙ্ক্ষিত প্রাইস এবং বন্ডের পরিমাণ উল্লেখ করে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে ইলেকট্রনিক প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকে স্থাপিত এফএমআই-এর মাধ্যমে বিড জমা দিতে হবে। বিশেষ কোনো পরিস্থিতিতে সংশ্লিষ্ট বিভাগের অনুমতি নিয়ে ম্যানুয়াল বিড ইন সিলড কভারস পদ্ধতিতেও অংশ নেওয়া সম্ভব।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নিলামে অংশগ্রহণ সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ইতোমধ্যেই প্রাইমারি ডিলার ও সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

মতামত দিন