প্রায় তিন মাস পর হিলি স্থলবন্দর দিয়ে আবারও পেঁয়াজ আমদানি শুরু।
প্রায় তিন মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে আবারও ভারতীয় পেঁয়াজের চালান ঢুকতে শুরু করেছে। দাম স্থিতিশীল রাখতে সরকারের অনুমতির পর রোববার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার একটু পরেই প্রথম ট্রাকটি বন্দর দিয়ে দেশে প্রবেশ করে।
বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা জানান, প্রথম দিন মোট চারজন আমদানিকারককে প্রায় ১২০ টন পেঁয়াজ আনার অনুমতি দেওয়া হয়েছে। তাদের ট্রাকগুলো ধাপে ধাপে দেশে ঢুকছে।
হিলি দিয়ে ভারতীয় পেঁয়াজের সর্বশেষ চালান এসেছিল গত ৩০ আগস্ট। দেশীয় উৎপাদন ও কৃষকের স্বার্থ বিবেচনায় তখন থেকে আমদানি বন্ধ রাখা হয়েছিল। দীর্ঘ বিরতির পর নতুন এই চালান বাজারে পেঁয়াজের দাম কমাতে ভূমিকা রাখবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

মতামত দিন