ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

ভর্তুকির ওপর নির্ভর করে কোনো শিল্পকে দীর্ঘমেয়াদে পরিচালনা করা সম্ভব নয়: শিল্প উপদেষ্টা।

নিজেস্ব প্রতিবেদক:

নাটোরে শিল্প পর্যবেক্ষণে এসে অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “শুধু ভর্তুকির ওপর নির্ভর করে কোনো শিল্প দীর্ঘদিন টিকতে পারে না। দেশি উদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে আমাদের উদ্যোগ চলছে।
আশা করছি, তারা সহযোগিতায় এগিয়ে আসবেন।”

তিনি আরও জানান, দেশের চিনিকলগুলোতে ইতিমধ্যে চিনি জমে থাকায় বিদেশ থেকে চিনি আমদানি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। জমা থাকা চিনি টিসিবি’র মাধ্যমে বাজারে বিক্রি করা হচ্ছে।

চিনিকলের সক্ষমতা নিয়ে উপদেষ্টা বলেন, “দেশের চিনিকলগুলো মূলত ব্রিটিশ আমলের। তাই দেশের চাহিদার মাত্র একটি ছোট অংশই আমরা স্বনির্ভরভাবে উৎপাদন করতে পারি। দ্রুত লাভ আশা করা যায় না। তবে সরকার চিনির পাশাপাশি অন্যান্য পণ্যের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে।”

পরিদর্শনে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের উপসচিব আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন, জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল ওয়াহাব ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা।

মতামত দিন