ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

পূর্ব ঘোষণা ছাড়া ভোজ্যতেল দাম বৃদ্ধি, ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: বাণিজ্য উপদেষ্টা।

নিজেস্ব প্রতিবেদক:

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, পূর্ব সতর্কতা বা অনুমোদন ছাড়া ভোজ্যতেলের দাম বৃদ্ধি করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বুধবার (৩ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, “যদি কোনো ব্যবসায়ী নিয়ম ভঙ্গ করে দাম বাড়ায়, আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। সরকারের নিয়ন্ত্রণ আছে এবং তা কার্যকরভাবে প্রয়োগ করা হবে।” তিনি আরও উল্লেখ করেন, ব্যবসায়ীরা যদি দাম বাড়ানোর যৌক্তিক কারণ দেখাতে পারে, তবে সেই বিষয়টি আলোচনা করা হবে।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, বাজারের সঙ্গে সরকারের কোনও সমন্বয় ছাড়া দাম বৃদ্ধি করা বেআইনি। তিনি আরও বলেন, বাজার তদারকি জোরদার করতে হবে এবং দায়িত্বহীন ব্যবসায়ীদের দ্রুত শাস্তি দিতে হবে।

সম্প্রতি ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম একাই বৃদ্ধি পেয়েছে। পাঁচ লিটারের বোতলের দাম এখন ৯৬৫ টাকা, যা আগে ছিল ৯২২ টাকা। বোতলজাত প্রতি লিটার বিক্রয়মূল্য নির্ধারিত হয়েছে ১৯৮ টাকা, আগের তুলনায় ৯ টাকা বেশি।

মতামত দিন