ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

বাংলাদেশকে নিয়ে বহির্বিশ্বে কিছু নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা।

নিজেস্ব প্রতিবেদক:

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, বাংলাদেশ নিয়ে বহির্বিশ্বে কিছু নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে, যা কখনো কখনো রপ্তানি খাতে প্রভাব ফেলতে পারে। তবে তিনি স্পষ্ট করেছেন, বর্তমানে কোনো ঝুঁকি নেই।

সোমবার রাজধানীতে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো–২০২৫ ঢাকা’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বিদেশি বায়ারদের না আসা সাময়িক সমস্যা এবং এটি সমাধানের জন্য স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে শেখ বশিরউদ্দীন আরও বলেন, দেশের সব উদ্যোক্তাদের একত্রিত করতে এই মেলার আয়োজন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের মিলনমেলা দেশি ও বিদেশি উদ্যোক্তাদের মধ্যে সংযোগ বৃদ্ধি করবে এবং দেশের রপ্তানি ও বাণিজ্য খাতকে আরও সমৃদ্ধ করবে।

মতামত দিন