ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

রমজানে খেজুরের দাম নিয়ন্ত্রণে শুল্ক ও কর কমানোর সুপারিশ।

নিজেস্ব প্রতিবেদক:

আসন্ন রমজান মাসে খেজুরের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাণিজ্য মন্ত্রণালয় জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আমদানি শুল্ক ও কর হ্রাসের সুপারিশ করেছে। এনবিআরের সূত্র বুধবার (২৬ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, প্রস্তাবে বলা হয়েছে—রমজানের সময় খেজুরের আমদানিতে শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা, উৎসে কর ১০ শতাংশ থেকে ৬ শতাংশ করা এবং নিয়ন্ত্রণমূলক শুল্ক পুরোপুরি প্রত্যাহারের পরামর্শ দেওয়া হয়েছে। এই পদক্ষেপ আগামী ১ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে।

দেশে বার্ষিক খেজুরের চাহিদা প্রায় ১ লাখ থেকে ১ লাখ ১০ হাজার টন। এর মধ্যে রমজান মাসে চাহিদা পড়ে ৬০–৭০ হাজার টন। খেজুর সাধারণত সৌদি আরব, আরব আমিরাত, তিউনিসিয়া, মিশর, জর্ডান, ইরাক, ইরান ও পাকিস্তান থেকে আমদানি করা হয়।

গত বছরের মতো এবারও শুল্ক-কর কমানোর ফলে আমদানির খরচ কমবে এবং বাজারে খেজুরের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

মতামত দিন