ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

বাংলাদেশে সরবরাহের জন্য ১ লাখ টন চাল কিনবে পাকিস্তান।

নিজেস্ব প্রতিবেদক:

পাকিস্তানের ট্রেডিং করপোরেশন (টিসিপি) বাংলাদেশের বাজারে ১ লাখ টন সাদা চাল (IRRI-6) সরবরাহের জন্য দরপত্র ঘোষণা করেছে। খবর পাওয়া গেছে সোমবার (২৪ নভেম্বর) পাকিস্তানি দৈনিক দ্য ডন-এর মাধ্যমে।

প্রতিবেদন অনুযায়ী, আগ্রহী প্রতিষ্ঠান বা ব্যক্তিরা আলাদাভাবে সিল করা দরপত্র জমা দিতে পারবে। দরপত্রের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর সকাল ১১টা ৩০ মিনিট। একবার জমা দেওয়া দরপত্র ২১ কার্যদিবস পর্যন্ত বৈধ থাকবে। চুক্তি হলে ৪৫ দিনের মধ্যে চাল সরবরাহ করতে হবে।

দরপত্রে আরও উল্লেখ আছে, সরবরাহকৃত চাল অবশ্যই পাকিস্তানে সর্বশেষ ফসল থেকে হতে হবে এবং কোনো ধরণের অপ্রীতিকর গন্ধ, ছত্রাক বা ক্ষতিকর আগাছা থাকতে পারবে না। চাল অবশ্যই মানুষের ব্যবহার উপযোগী হতে হবে।

দ্য ডন জানিয়েছে, পাকিস্তান এবং বাংলাদেশ গত ফেব্রুয়ারিতে সরাসরি সরকারি পর্যায়ে ৫০ হাজার টন চাল বিনিময় করে বাণিজ্য পুনরায় শুরু করে। ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর দুই দেশের সম্পর্ক কিছুটা স্বাভাবিক এবং বাণিজ্যিক অংশীদারিত্ব বৃদ্ধি পেয়েছে।

সূত্র: দ্য ডন

মতামত দিন